1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

শুরু হচ্ছে আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন।  “Run & Rise for Humanity, Recall 102” স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ম্যারাথান আয়োজন করতে যাচ্ছে।

 ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ কে সকলের মাঝে পরিচিত করতে এবং অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করতে মূলত এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস।

আগমী ২৮ নভেম্বর ২১.১ কিঃমিঃ, ১০ কিঃমিঃ, ৫ কিঃমিঃ ও ছোটদের জন্য ১.০২ কিঃমিঃ এই ৪টি ক্যাটাগরিতে সকলের জন্য উন্মুক্ত ম্যারাথনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্যাটাগরিগুলো জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯০২, ৮০২, ৭০২ ও ৫০২ টাকা। https://firemarathon102.org  এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। ৫ অক্টোবর বেলা ১২-০০ ঘটিকা থেকে রেজিস্টেশন শুরু হবে। ম্যারাথনটিতে মোট ৫ হাজার ১০২ জন অংশগ্রহণ করতে পারবেন।

ম্যারাথনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জ এর সামনের ৩০০ ফিট এক্সপ্রেস ওয়ে-তে শুরু হবে।

ম্যারাথনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি বলেন, “অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেরিতে সংবাদ পেয়ে থাকি। ফায়ার সার্ভিস হটলাইন নম্বর ১০২-কে মানুষের মাঝে আরও পরিচিত করতে পারলে রেসপন্স টাইম কমে আসবে এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ কমে আসবে।” এছাড়াও তিনি বলেন, “এর মাধ্যমে ফায়ারফাইটার ও সাধারণ মানুষের মেলবন্ধন সৃষ্টি হবে ও হৃদ্যতা বৃদ্ধি পাবে।” তিনি সকল কে AIMS Certified ২০২৬ Fire International Marathon-102 এ অংশ গ্রহণ করে নিরাপদ বাংলাদেশ গড়তে অবদান রাখতে এবং ফায়ার হটলাইন নম্বর ১০২ সকলের মাঝে প্রচারের আহ্বান জানান।







Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech