1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   


বিনোদন ডেস্ক 
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা ও পঙ্গু করার ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রী অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীকে।  উপজেলার কাঁচপুর এলাকায় নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চর গ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমিনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় এই মামলাটি করা হয়েছে। রোববার রাতে আহত রুহুল (৩৯)  আমিন নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় এই মামলা করেন। মামলা নম্বর-১০।
মামলায় অভিনেত্রী অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক ডিবি প্রধান মো. হারুন অর রশিদ, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ ১৭৯ জনের নাম উল্লেখ করে তাদের আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জন জনকে আসামি করা হয়েছে এই মামলায়।  সোমবার সন্ধ্যায় মামলার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী। তিনি বলেন, ‘ রোববার রাতে ভিকটিম সশরীরে থানায় এসে নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। আমরা মামলাটি গ্রহণ করে রেকর্ডভুক্ত করেছি’। মামলার এজাহারে বাদী রুহুল আমিন অভিযোগ করেন, গত ২০ জুলাই সোনারগাঁ উপজেলার কাচঁপুর সেনপাড়া এলাকায় সিনহা গার্মেন্টস এর সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৫ টার দিকে উল্লেখিত আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল বিস্ফোরণ করে। এসময় তাকে মারধরসহ গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন আছেন।


 







Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech