1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

মনছুর আলম, পাবনা: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সমকাল সুহৃদ সমাবেশ এবং বাংলাদেশ ফিড্রম ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” এই শ্লোগানে জেলার ৮টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপুর্ন বিতর্ক প্রতিযোগিতায় পাবনা জেলা স্কুল চ্যাম্পিয়ন এবং পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল কলেজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল কলেজের ছাত্রী নুসরাত জাহান শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। 

 

স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ গার্লস হাই স্কুল, সেন্ট্রাল গার্লস হাই স্কুল, শহীদ ফজলুর হক পৌর উচ্চ বিদ্যালয় এবং গোপাল চন্দ্র ইন্সটিটিউট (জিসিআই) এই বির্তক প্রতিযোগিতায় অংশ নেয়।

 

এর আগে সকালে নাজিরগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট গণিতবিদ এস এম মাহবুব আলম এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

 

পবিত্র কোরআন তেলওয়াত ও জাতিয় সংগীতের মাধ্যমে শুরু হওয়ায় প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় দেড় শতাদিক শিক্ষার্থী, শিক্ষক ও ও তাদের অভিভাবকরা উপভোগ করেন। 

 

সমকালের পাবনাস্থ স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক উৎপল মির্জা প্রমুখ।

 

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম ফরিদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফিরোজা খান ও সাংবাদিক শফিক আল কামাল বিচারকের দায়িত্ব পালন করেন। সাহিত্য ও বিতর্ক ক্লাব, পাবনার সভাপতি ড. মনসুর আলম মাডারেটরের দায়িত্ব পালন করেন। 

 

জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট দিদারুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কবি ছিফাত রহমান সনম, পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি রাজিউর রহমান রুমী, পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলি ষ্টার প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবীর তপু, পাবনা প্রেসক্লাবের দফতর সম্পাদক মনিরুজ্জামান শিপন, পাবনা প্রেসক্লাবের কার্যকরি সদস্য জিকে সাদী, পাবনা প্রেসক্লাবের কার্যকরি সদস্য আরিফ আহম্মেদ সিদ্দিকী, দৈনিক পাবনার সময় ও দি ডেইলি মর্নিং টাচ সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, দৈনিক পাবনার খবরের প্রকাশক সম্পাদক তাজ উদ্দিন মিলন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

এছাড়া সূহৃদ মাহবুবা কাজল, এবিএম ফারিব রহমান, সৈকত হোসেন হিমেল, মো. মাহমুদ, বাদল, ফাইয়াজ, আলিম জিন্নাহ সার্বিক সহযোগিতা করেন।







Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech