1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিবেদক: নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে মুনজ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক হাজার বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুর উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী কমিউনিটির অন্যতম বড় মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে BANZI, ফ্রেন্ডশিপ সোসাইটি এবং স্কিল মাইগ্র্যান্ট অর্গানাইজেশনস-এর নেতৃবৃন্দসহ কমিউনিটির সম্মানিত সিনিয়র ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য দেন। 
বক্তারা প্রবাসে পারস্পরিক সহযোগিতা, নৈতিক শিক্ষা চর্চা, সাংস্কৃতিক বন্ধন এবং নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মুনজ সভাপতি ব্যারিস্টার মাসুদ আলম প্রবাসের মাটিতে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা ভিন্ন চিন্তা থাকলেও প্রবাসে একতাবদ্ধ বাংলাদেশি কমিউনিটি হিসেবে কাজ করা সম্ভব এবং এর মাধ্যমে দেশের জন্য ইতিবাচক অবদান রাখা যায়।

তিনি বলেন, মুনজ সবার জন্য। ব্যক্তি, মত, দল বা পটভূমি নির্বিশেষে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

অনুষ্ঠানের শেষে আয়োজকরা অংশগ্রহণকারী, সহযোগী সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রবাসে ঐক্য ও কল্যাণের এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।







Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech