1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিবেদক:

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল টি, সোনালী পেপার, গ্রামীণফোন, ফাইন ফুডস এবং এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৭১ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে ন্যাশনাল টি’র ৩৫ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, সোনালী পেপারের ৪ কোটি ৩১ লাখ ৭৪ হাজার টাকা, গ্রামীণফোনের ৩ কোটি ৮১ লাখ টাকা, ফাইন ফুডসের ২ কোটি ০৪ লাখ ০১ হাজার টাকা এবং এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৯০ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্সুরেন্সের ১ কোটি ৮০ লাখ টাকা, এপিএসসিএল বন্ডের ১ কোটি ২৪ লাখ টাকা, ইসলামীক ফাইন্যান্সের ১ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা, লিনডে বাংলাদেশের ৯৮ লাখ ৫৯ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।







Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech