রায়হান আহমেদ, ময়মনসিংহ: ৭ সেপ্টেম্বর ২০২৬ ( সোমবার) ময়মনসিংহের মুক্তাগাছা থানার বার্ষিক পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল। এ সময় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম সহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম ও তাঁর সহকর্মীরা আনুষ্ঠানিকভাবে সালামি প্রদর্শনের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান।
বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্ত ও নিষ্পত্তি, থানার নথিপত্র এবং প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জন সেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার।
বার্ষিক এ পরিদর্শনকে কেন্দ্র করে মুক্তাগাছা থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা যায়। পরিদর্শনের মাধ্যমে থানার নিয়মিত কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেন মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম।