1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

 

সোমবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ক ইউনিটের ফল ঘোষণা করেন। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ ফল ঘোষণা করা হয়।

প্রকাশিত ফলে দেখা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এই ইউনিটের পাসের হার ১০.৩৯ শতাংশ। পাস করতে ব্যর্থ ৮৯ দশমিক ৬১ শতাংশ। ক ইউনিটে এক লাখ ১৫ হাজার ৬৮৯ জন আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১০ হাজার ৩৭৪ জন প্রার্থী। এই ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৭৮১ টি। মোট পাস করা ভর্তিচ্ছুর সংখ্যা ১১ হাজার ৪৬৬ জন।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানতে পেরেছেন। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও অনুষদের ডিন অফিসে প্রদর্শন করা হয়। তাছাড়া আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DUKA টাইপ করে ১৬৩২১ নম্বরে মেসেজ করে ফিরতি মেসেজে তার ফল জানতে পারবেন।

এর আগে গত ১০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাতটি বিভাগীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।







Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech