1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিবেদক:

৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ-এর মহাসমাবেশে নেতৃবৃন্দের হুশিয়ারি ২৫ সেপ্টম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের দাবি পূরণের সরকারি ঘোষণা দাবি দাবি পূরণ না হলে ২৬ সেপ্টম্বর ঢাকায় আমরণ অনশন কর্মসূচি সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষকের শূন্য পদে ১০০% পদোন্নতির মাধ্যমে পূরণ ও ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা করার জটিলতা নিরসনের ৩ দফা দাবিতে ‘‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ”-এর শান্তিপূর্ন মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

৩০ আগস্ট ২০২৫ সকাল ১০টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন জনাব মুনির হোসেন। সমাবেশ থেকে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৫ সেপ্টম্বর ২০২৫ এর মধ্যে সহকারী শিক্ষকদের দাবি পূরণের সরকারি ঘোষণা না আসলে সারাদেশের সহকারী শিক্ষকরা আগামী ২৬ সেপ্টম্বর ২০২৫ থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের মহাসমাবেশে নেতারা। সহকারী শিক্ষকদের প্রধান দাবি প্রধান শিক্ষকদের সাথে তাদের ৩ধাপ বেতন বৈষম্য নিরসন করা হোক। সহকারী শিক্ষকবৃন্দ ২৮/০৮/২০০৬ পর্যন্ত প্রধান শিক্ষকের পরের ধাপে বেতন পেতেন। ২৯/০৮/২০০৬ সালে তাদের মধ্যে দুই ধাপ বেতন বৈষম্য সৃষ্টি হলে সহকারী শিক্ষকবৃন্দ শিক্ষক সমিতি থেকে আলাদা হয়ে তাদের বেতন বৈষম্য নিরসনের আন্দোলন শুরু করে। ০৯/০৩/২০১৪ সালে প্রাথমিক শিক্ষকদের বেতন আপগ্রেড করলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে ৩ ধাপ বেতন বৈষম্য সৃষ্টি হয়। তখন থেকে সহকারী শিক্ষক সংগঠনগুলো বেতন বৈষম্য নিরসনে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। ০৯/০২/২০২০ সালে সহকারীদের বেতন বৈষম্য একধাপ কমিয়ে তাদের ১৩ তম গ্রেডে বেতন স্কেল উন্নিত করা হয় তাতে কিছুটা বৈষম্য কমলেও সহকারী শিক্ষকগণ প্রধান শিক্ষকের পরের ধাপের বেতনের জন্য আন্দোলন কর্মসূচি পালন করে চলেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমান সরকার বৈষম্য নিরসনের সরকার হয়েও সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের মধ্যে ৩ধাপ বেতন বৈষম্য সৃষ্টি করছে। 
ইতিমধ্যে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারনে সরকার সিদ্ধান্ত গ্রহন করেছে, কিন্তু সহকারী 
শিক্ষকদের বেতন গ্রেড উন্নিত করনের কোন সিদ্ধান্ত গ্রহন করেন নাই। অর্থাৎ বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে 
প্রধান শিক্ষক ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক ১৩তম গ্রেড। সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের মধ্যে সৃষ্টি 
হচ্ছে ৩ধাপ বেতন বৈষম্য যা সহকারী শিক্ষকগণ কোন প্রকারে মেনে নিবে না। কারণ তারা প্রধান শিক্ষকের 
পরের ধাপে চাকুরী করতেন, এখন কেন বা কোন অপরাধে তারা ৩ধাপ নিচের গ্রেডে চাকুরী করবেন। বৈষম্য নিরসনকারী সরকারের কাছে তাদের সবিনয় অনুরোধ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য কমিয়ে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারন করা হোক, নতুবা সহকারী শিক্ষকসংগঠন কঠিন থেকে কঠিনতর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। সহকারী শিক্ষকদের দ্বিতীয় দাবি প্রধান শিক্ষকের শূন্য পদে শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। কারন যখন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনুপাত ছিলো ১ঃ৩ তখন পদোন্নতি ছিলো ৬৫%, এখন যখন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনুপাত ১ঃ৭ কাজেই পদোন্নতি শতভাগ করতে হবে। যেহেতু শতভাগ পদোন্নতি দিলেও মোট শিক্ষকের মাত্র ১৭% শিক্ষক পদোন্নতি পাবেন কারণ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদের অনুপাত ১ঃ৭। প্রধান শিক্ষক পদে ২০০৯ সাল থেকে পদোন্নতি বন্ধ ছিলো। ২০১৭-১৮ সালে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হয়। তাদের স্থায়ী করার কোন ব্যবস্থা করা হয় নাই। ২০২৪ সালে কয়েকটি উপজেলায় পদোন্নতি দিলেও এখনো প্রায় ৩৪,০০০ প্রধান শিক্ষকের পদ শূন্য। পদোন্নতি না পেয়ে হাজার হাজার সহকারী শিক্ষক ও চলতি দায়িত্বের প্রধান শিক্ষকগন অবসরে চলে যাচ্ছেন। বিগত সরকারের  আমলে জাতীয়করণকৃত শিক্ষক কর্তৃক মহামান্য হাই কোর্টে দায়ের করা ৭৩/২৩ নং মামলা ও প্রশাসনিক ট্রাইবুনালে দায়েরকৃত ১৬৬/২৪ ও ২৩/২০০৪ মামলা অবিলম্বে নিষ্পতি পদোন্নতির পথ সুগম করতে হবে। 
৩০/৩৫ বছর এক পদে চাকুরী করে পদোন্নতি না হলে শিক্ষকদের মনে হতাশার তৈরি হয়, ফলে পাঠদানেও 
তাদের অনিহা তৈরি হয়। শিক্ষকদের দাবি অবিলম্বে পদোন্নতি দিতে হবে। শিক্ষকদের তৃতীয় দাবি ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে বিবেচনা করে শিক্ষকদের উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত করা হচ্ছে। শিক্ষকদের ০২/০৯/২০২০ তারিখের চাকুরী উচ্চতর গ্রেড প্রদানে গণনা করা হচ্ছে না যা মৌলিক অধিকার লঙ্ঘন। উন্নিত স্কেলকে উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা না করে ১০ ও ১৬ বছরের উচতর গ্রেড দিতে হবে। আগামী ২৫ সেপ্টম্বর ২০২৫ তারিখের মধ্যে ৩ দফা দাবি পূরণের সরকারি ঘোষণা দিয়ে সহকারী শিক্ষকদের দাবি মেনে না নিলে ২৬ সেপ্টম্বর ২০২৫ তারিখ থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ লাগাতার আমরণ অনশন কর্মসূচি পালন করবে।মহাসমাবেশে সভাপতিত্ব করেন জনাব মুনির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক  ও সহকারী  শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এর যুগ্ম আহবায়ক জনাব  মুহাম্মদ ইলিয়াছ হোসাইন ও শপথ বাক্য পাঠ করান জনাব আনিসুর রহমান। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতিদের মধ্যে জনাব শাহিনুর আল-আমীন, তপন মন্ডল, শাহিনুর আক্তার, আনিসুর রহমান, শামসুদ্দিন মাসুদ। সাধারন সম্পাদকদের মধ্যে আমিনুল ইসলাম, অজিত পাল, সাবেরা বেগম, নুরে আলম সিদ্দিকী রবিউল, রাসেল কবির। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন টিএম জাকির হোসেন, জাহিরুল ইসলাম জাফর, এনামুল হক, মতি লাল দাস, শিরিন সুলতানা, মাবিয়া খাতুন, মো. আজিজার রহমান মিল্টন  মো.মনিরুজ্জামান মনির।







Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech