1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

এমএম রহমাতুল্লাহ: মানবসেবামূলক বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৫৬ ব্যক্তি ও সংস্থাকে ‘হাফেজ্জী সেবা পদক–২০২৬’ প্রদান করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সেনা মালঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মানবসেবা, মানবিক সাংবাদিকতা, ডিজিটাল মাধ্যমে মানবিক কনটেন্ট প্রচার, শিক্ষা, চিকিৎসা ও নার্সিংসহ মোট ৭টি ক্যাটাগরিতে ৮টি সংস্থা এবং ৪৮ জন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। 
দৈনিক এশিয়া বাণীর প্রধান সম্পাদক মো: তাজুল ইসলাম এবং দৈনিক বাংলাদেশ যুগান্তর-এর সম্পাদক মো: মোশাররফ হোসাইন রাজু সহ ৫৬ ব্যক্তি ও সংস্থা সেবা পদকে ভূষিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইন্টারিম সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ চৌধুরী। 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মাওলানা মাহফুজুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব নওমুসলিম মুহাম্মদ রাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমদ যায়েদ মাবরুক, মিশরের ইজিপ্টিয়ান ইয়ুথ কাউন্সিলের চেয়ারম্যান ড. মোহাম্মদ মামদুহ, তুরস্কের গবেষণা প্রতিষ্ঠান মারকাজুল বুহুস অলফিকিরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. শেখ ইহসান শেনোজাক আফানদি, ফিলিস্তিনি মানবাধিকার নেতা ড. নাওয়াফ হাইল তাকরুরী, ইসলামি চিন্তাবিদ আল্লামা মামুনুল হক, সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, এবং জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমসহ অনেকে।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, সমাজের নানা স্তরে মানবসেবায় নিয়োজিত ব্যক্তি ও সংগঠনগুলোকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষা, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং ফিলিস্তিন ও সুদানের অসহায় মানুষের জন্য খাদ্য, চিকিৎসা ও আবাসনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


This News Visited : 48 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech