1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

ডোমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আগ্রাসী ব্যাটিংয়ে খেলা শুরু করে তারা। তবে সাকিবের প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। স্লটে পেয়ে তুলে মারার চেষ্টা করেছিলেন শামার ব্রুকস, তবে খাড়া ওপরে উঠেছে সেটি। বল তালুবন্দি করতে ভুল করেননি অধিনায়ক মাহমুদউল্লাহ।

সাকিবের প্রথম ওভার হলেও দলের চতুর্থ ওভার ছিল এটি। অবশ্যই এর আগে শুরুটা করেন মেহেদী হাসান মিরাজ। খেলার দ্বিতীয় ওভারেই তুলে নেন কাইল মায়ার্সের উইকেট।

দ্বিতীয় ওভারে অফ স্পিনার মেহেদী হাসানকে এনেছেন মাহমুদউল্লাহ। বাঁহাতি মায়ার্স প্রথম বলেই মেরেছিলেন চার। তবে এরপর তিন ডটের চাপে ফেলে মায়ার্সকে ফিরিয়েছেন মেহেদী। ফুল লেংথের বলটা হাঁটু গেড়ে টেনে মারতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন মায়ার্স, ৯ বলে ১৭ রান করেন তিনি।

 

১৮ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেট হারায় ২৬ রানে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ ওভারে দুই উইকেট হারিয়ে ৬২।

এদিন প্রথম থেকেই তাসকিনের উপর চড়াও হয়েছেন ক্যারিবিযান ব্যাটারেরা। প্রথম দুই বলে এসেছিল ১ রান। তবে এরপর কাইল মায়ার্স চড়াও হয়েছেন ইনিংসের প্রথম ওভার করতে আসা তাসকিন আহমেদের ওপর। কাভার দিয়ে চারের পর লং-অফ দিয়ে মেরেছেন ছয়। তাসকিনের করা প্রথম ওভারে এসেছে ১৪ রান।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি স্থায়ী হয়েছিল মাত্র ১৩ ওভার। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে, পরে সেটি নেমে এসেছে ১৬, ১৪, ১৩ ওভারে। তবে শেষ পর্যন্ত ফল আনা যায়নি।


This News Visited : 163 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech