1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

এমএম রহমাতুল্লাহ: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল এবং ডিসিসিআই'র মধ্যে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সার্বিক পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

বুধবার, ১৮ ফেব্রুয়ারি বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মাদ ওয়াসিফ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ডিসিসিআই পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং লজিস্টিক অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, "বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্ভাবনা অপরিসীম, কিন্তু তা এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। উভয় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু এবং শিপিং রুট চালু হলে বাণিজ্য আরও সহজ হবে।"

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়, যা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপন এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সহায়ক হবে। এছাড়া, কৃষি, সিমেন্ট ক্লিংকার, চামড়া পণ্য, সার্জিক্যাল যন্ত্র, রাসায়নিক, আইটি এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনার মতো খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

অধ্যাপক আহসান ইকবাল বলেন, "পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। উভয় দেশের তরুণ ও উদ্ভাবনী জনগোষ্ঠী আইটি খাতে বিশাল সম্ভাবনা তৈরি করতে পারে।"

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে। এছাড়া, পাকিস্তানকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশি পণ্য অন্যান্য দেশে রপ্তানির প্রস্তাবও উত্থাপিত হয়।

এই বৈঠক বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, পাকিস্তানের ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। এরপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি ভিজিট করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে একটি সভায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশী শিক্ষার্থীরা কিভাবে অধিক স্কলারশিপের মাধ্যমে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষা অর্জন করতে পারে সে বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

ঢাকায় দুই দিনের সফররত পাকিস্তানের এই প্রভাবশালী মন্ত্রী ও মুসলিমলীগ নেতা এর আগে মঙ্গলবার  বাংলাদেশ সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস, নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে যোগদান করেন।


This News Visited : 74 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech