1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   


নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

ডিইউজের বিরুদ্ধে মাহবুব মোর্শেদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে ইউনিয়নকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করা, ফ্যাসিস্ট আমলের দুর্নীতি-অনিয়ম তদন্তে অনিহা এবং ফ্যাসিবাদের দোসরদের সুরক্ষা দেওয়ার প্রতিবাদে বুধবার বাসস কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম। সভায় অবিলম্বে মাহবুব মোর্শেদের অপসারণ দাবি করে বক্তারা বলেন, বাসস এমডির বিগত ৬ মাসের কার্যকলাপ বর্তমান সরকারকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বাসস পরিচালনায় মাহবুব মোর্শেদের অযোগ্যতা এবং ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আঁতাতের ফলে সৃষ্ট অরাজকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিগত বছরগুলোয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফ্যাসিস্ট সরকারের গুণকীর্তন করে মাহবুব মোর্শেদের দেওয়া স্ট্যাটাসের উল্লেখ করে বক্তারা বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন সেসব সাংবাদিকের ওপর ফ্যাসিস্টের দোসর মাহবুব নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাসস কার্যালয়ে ত্রাস সৃষ্টিকারী এবং দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দানকারীকে অবিলম্বে অপসারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়।


সমাবেশে ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম বলেন, আগামী ১৭ মার্চের মধ্যে বাসস এমডিকে তার পদ থেকে অপসারণ করে সংকটের সুরাহা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সিনিয়র সহ-সভাপতি রফিক মুহাম্মদ, বাসসের সাবেক ইউনিট চিফ আবুল কালাম মানিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহ-সভাপতি গাযী আনোয়ারুল হক, সাবেক সহ-সভাপতি খন্দকার কাউসার হোসেন, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর মিয়া, নির্বাহী সদস্য শাহীন হাসনাত ও আবু হানিফ, ডিইউজের প্রচার সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য আমীর হামযা চৌধুরী, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, এম মোশাররফ হোসাইন, তালুকদার রুমী ও ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচএম আল-আমিন, জসিম মেহেদী ও আবদুল হালিম। 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- শাখাওয়াত মঈন চৌধুরী, জহিরুল হক রানা, কামরুজ্জামান বাবলু, মশিউর রহমান রুবেল, নোমান মোশাররফ, এসএম মিজান, সরদার মতিউর রহমান, ফয়েজ উল্লাহ মানিক, আমিনুল ইসলাম, রাসেল আহম্মেদ ও আনিসুর রহমান।


This News Visited : 113 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech