1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

এমএম রহমাতুল্লাহ: পবিত্র হজ ১৪৪৭ হিজরি উপলক্ষে সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম কিং সালমান বিন আবদুলআজিজ আল সৌদের বিশেষ আমন্ত্রণে হজ পালনে অংশ নিতে যাওয়া ৩০ জন বাংলাদেশি অতিথির সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে ঢাকাস্থ সৌদি আরবের রয়্যাল এম্বাসি।

আজ রাজধানীতে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড মিডিয়া অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ইয়াসির শেশাহ।

প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের বাদশাহর বিশেষ অতিথি হিসেবে হজ পালনের আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি সরকারের এ উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বাংলাদেশ-সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপ-রাষ্ট্রদূত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, পবিত্র হজ পালনের জন্য বিশেষ অতিথিদের বিদায় জানাতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, বাদশাহ সালমান বিন আবদুলআজিজ ও ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীদের নিরাপদ আগমন ও নির্বিঘ্নে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি আরব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি হজযাত্রীদের নিরাপদ সফর, সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে হজ পালনের জন্য বিশেষ দোয়া কামনা করেন।

অনুষ্ঠান শেষে সৌদি বাদশাহর আমন্ত্রিত ৩০ জন বাংলাদেশি অতিথি শিগগিরই পবিত্র ভূমির উদ্দেশে রওনা হবেন। সেখানে তারা বিশ্বের লাখো মুসল্লির সঙ্গে পবিত্র হজে অংশ নেবেন।


This News Visited : 65 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech