1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিবেদক,


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় এবং হল সংসদ মিলিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ১৭৯১ জন প্রার্থী।
যেখানে ডাকসুর ৫৬৫ এবং হল সংসদে ১ হাজার ২২৬ জন প্রার্থী রয়েছে। তবে এবার ডাকসুর মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। সে হিসেবে গতকাল (সোমবার) পর্যন্ত প্রতি ২২ ভোটারে ১ জন প্রার্থী হয়েছেন।
আগের বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবারই মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল। এদিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ এবং হল সংসদের ১৩টি পদের ফরম হল অফিসে বিক্রি করা হয়। প্রত্যেক মনোনয়ন ফরমের মূল্য ছিল ৩০০ টাকা।

তবে ডাকসু ও ঢাবির ১৮টি হলের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম আজও (১৯ আগস্ট) সংগ্রহ করা যাবে।
এছাড়া জমা দেওয়া যাবে বুধবার (২০ আগস্ট) পর্যন্ত। সোমবার (১৮ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি।

এ অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টা এবং বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টা করা হল। এর আগে মনোনয়ন সংগ্রহ ও জমার শেষ সময় ছিল ১৮ ও ১৯ আগস্ট। 

জানা যায়, সোমবার এক দিনেই ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আর হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে এক হাজার ২২৬টি মনোনয়নপত্র।
হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ৯৭ জন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ২৯ জন মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩, রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন সংগ্রহ করেছেন।

এছাড়া, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪, শামসুন নাহার হলে ৩৭, কবি জসীম উদ্দীন হলে ৭৪, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, কবি সুফিয়া কামাল হলে ৪০, বিজয় একাত্তর হলে ৮৮ এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র নিয়েছেন।


This News Visited : 88 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech