1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান আইন প্রণেতাদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অ্যাডভোকেসি গ্রুপের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এপিএইচআর এই প্রস্তাব দেয়।

মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য ও এপিএইচআরের কো-চেয়ারপারসন চার্লস সান্তিয়াগো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে দুটি কাজ করতে হবে। রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আসিয়ানের নেতৃত্বাধীন প্রচেষ্টা ও অন্যটি রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ান-বাংলাদেশ-চীন উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্মেলন।


রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা কামনা করে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে এই সংস্থার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই। এই একটি জিনিস আমরা বারবার বলছি। যেহেতু আমরা আসিয়ানের অংশ নই, তাই আমরা বিষয়টি আসিয়ানে আনতে পারি না।


এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সমস্যাটির সমাধান করা দরকার।’
ড. মুহাম্মদ ইউনূস এপিএইচআরকে একটি আসিয়ান সংসদীয় গ্রুপ গঠন এবং বাংলাদেশকে এতে আমন্ত্রিত হিসেবে যোগদানের আহ্বান জানান। তিনি বলেন, ‘এটি আমাদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ বিষয়টি আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘আসিয়ানের এমন একটি প্ল্যাটফরম তৈরি করুন, যার এখন কোনো অস্তিত্ব নেই।

আমরা যে সংকটের মুখোমুখি হচ্ছি সে সম্পর্কে আসিয়ানের উচিত বাকি বিশ্বকে জানানো।’
এপিএইচআরের সহসভাপতি চার্লস সান্তিয়াগো‌ বলেন, ‘আসিয়ান পার্লামেন্টের সদস্যরা ২০১৮ সালে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন এবং তখন থেকেই আসিয়ান তা অনুসরণ করছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করছি রোহিঙ্গা ইস্যুকে আসিয়ানের ইস্যু হিসেবে তুলে ধরতে। কিন্তু আমাকে স্বীকার করতেই হবে, গত দুই-তিন বছর ধরে আমরা চুপ ছিলাম কারণ আমরা মায়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করছিলাম।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সদস্য ওয়াং চেন এবং ফিলিপাইনের কংগ্রেসের সাবেক সদস্য রাউল ম্যানুয়েল এপিএইচআরের প্রগ্রাম ডিরেক্টর চোনলাথান সুফাইবুনলার্ড।


This News Visited : 79 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech