1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আজ সাংবাদিক  কল্যান ট্রাস্টের  মহাপরিচালকএম আব্দুল্লাহ তার ফেইজবুকে একথা লিখেন । তিনি বলেন, উইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম হামলা হয়েছে। ডাঃ তাসনীম জারাকে অশালীন, অকথ্য ভাষায় গালি দিয়েছে।  কারা দিয়েছে? পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কতিপয় নিকৃষ্ট শ্রেণির দুর্বৃত্ত। এ সময় বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও ছিলেন। জামায়াত নেতাকে টেরোরিস্ট বলে স্লোগান দিয়েছে। ড. ইউনূসের নাগাল না পেয়ে আক্তার ও জারাকে মূল টার্গেটে পরিনত করেছে তারা। 


মির্জা ফখরুল ও আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রোটেকশনে পর্যাপ্ত সংখ্যক নেতাকর্মী ছিলেন। আক্তার ও জারাকে রক্ষায় ৩/৪ জন চেষ্টা করেছেন। এক ধরনের অসহায় পরিস্থিতির মধ্যে তারা হোটেলে পৌঁছেছেন। 
এ ঘটনায় একটা বিষয় পরিষ্কার হয়েছে পতিত শক্তির প্রধান টার্গেট গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র নেতারা। সুযোগ পেলে প্রথম শায়েস্তার শিকার হবেন তারাই। শুনতে যতো তেতোই লাগুক, প্রমাণিত হলো গণ-অভ্যুত্থানের কৃতিত্বের রেটিং করা হলে এক নম্বরে আক্তার- নাহিদরাই থাকবেন। ভিডিও দেখে মনে হয়েছে ওরা চাইলে ফখরুল- তাহেরদের পিঠেও এক দুটি ডিম ভেঙে দিতে পারতেন। তা করেনি। প্রধান শিকারেই জোর দিয়েছে আওয়ামী হায়েনারা। 
অনেকে বলছেন, ড. ইউনূস রাষ্ট্রীয় অতিথি হিসেবে আক্তার- জারাদের নিয়ে নিরাপত্তা কেন দিতে পারলো না? তারা জানেন না, ওইসব দেশে চাইলেই কারও জন্যে বিশেষ প্রটোকল বা নিরাপত্তার ব্যবস্থা করা যায় না। সেখানে কারও গায়ে আঘাত না করা পর্যন্ত পুলিশ  অপরাধ হিসেবে গণ্য করে না। বিক্ষোভ, প্রতিবাদ সেখানে স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু ডিম নিক্ষেপ বা অশালীন ভাষায় গালাগাল - এ কেবল নিকৃষ্ট শ্রেণির প্রাণী আওয়ামী লীগের অধিকার। একজন নারীকে যে ভাষায় গালি দিয়েছে তাতে বাংলাদেশের কোন সুশীল ও ভিউটিউব টকিস্টরা নারী অবমাননা দেখবেন না। কারণ, আওয়ামী নারী না হলে তারা নারীই না। বিএনপি ও জামায়াত নিজেদের নেতাদের নিরাপত্তায় নজর দেওয়ার পাশাপাশি গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের ব্যাপারে উদাসীনতা দেখিয়েছে। তাদের জন্যে আলাদা করে ৫০ জন নেতাকর্মীকে দায়িত্ব দিতে পারতো। যদিও তেমনটা হলেও কোন এক সুযোগ কোন দুর্বৃত্ত একটা ডিম ছুঁড়ে দেওয়া অসম্ভব ছিলো না। রাস্তায় নেড়ি কুকুরদের থেকে সব সময় রক্ষা পাওয়া যায় না।  আক্তারের পিঠের এই ডিম গৌরবের। গ্লানির নয়।  
তবে আগামী কয়েক দিনে আরও আওয়ামী নোংরামি দেখতে হতে পারে। মব হতে পারে। সেটাকে ঢাকার ছুতিয়া সুশীলরা মব হিসেবে দেখবে না। নিউইয়র্কের প্রতিক্রিয়া যদি ঢাকাসহ সারা দেশে আওয়ামীদের ওপর শুরু হয়, কোর্টে যদি নতুন করে ডিম ও লাথি থেরাপির সুত্রপাত হয়, তখন আশা করি সুশীলা আহা- উহু করবেন না। আক্তার-জারারা যখন আওয়ামীদের দ্বারা আক্রান্ত হবে, আমি তাকে ব্যক্তি বা দলের ওপর নয়, গণ-অভ্যুত্থানের ওপর আক্রমণ হিসেবে দেখবো। অভ্যুত্থানের সুফলভোগী প্রত্যেকটি মানুষ সেভাবে দেখা উচিত।


পরবর্তীতে হোটেলের সামনে আওয়ামী ক্যাডারদের মুখোমুখি দাঁড়িয়ে আক্তার হোসেন নিজে স্লোগান দিয়েছেন, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বিচার চাই, বিচার চাই,  শেখ হাসিনার বিচার চাই। গণহত্যার বিচার চাই, ইত্যাদি। সেখানে অবশ্য আক্তারের সঙ্গে অনেকেই যোগ দিয়েছেন। অন্তত ২০/৩০ জনতো হবেনই।  নিউইয়র্ক পুলিশ এক আওয়ামী দুর্বৃত্তকে গ্রেফতার  করেছে।


This News Visited : 78 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech