1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে ‘বই এর জন্য ৬০ মিনিট' প্রচারণার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার ডঃ মোঃ জিয়াউদ্দীন

বই পড়ায় সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত ও আগ্রহী করে তুলতে ‘বই এর জন্য ৬০ মিনিট' নামে বিশেষ প্রচারণার উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার ডঃ মোঃ জিয়াউদ্দীন। তিনি গত ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১০টায়  ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং লাইব্রেরির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, “বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। মানুষকে আলোকিত করতে, চিন্তার পরিধি বিস্তৃত করতে এবং সঠিক জীবনদর্শন গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। আজকের তরুণ প্রজন্ম যদি নিয়মিত বইয়ের সঙ্গে সম্পৃক্ত হয় তবে তারা জ্ঞানসমৃদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠবে। তাই প্রত্যেককে প্রতিদিন অন্তত এক ঘন্টা সৃজনশীল বই পড়ার অভ্যাস করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, ‘বই এর জন্য ৬০ মিনিট ’ প্রকল্পের মাধ্যমে পাঠকেরা প্রতিদিন অন্তত ১ ঘণ্টা বই পড়ার প্রতি উৎসাহিত হবেন। এই উদ্যোগ কেবল পাঠাভ্যাস গড়ে তুলবে না বরং লাইব্রেরিকে সংস্কৃতি চর্চার একটি প্রাণকেন্দ্রে পরিণত করবে।
ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম বলেন শিল্প সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার পাবলিক লাইব্রেরী অনেক পুরাতন বইয়ের মাধ্যমে সমৃদ্ধ। আমরা চেষ্টা করছি পাঠকদের কে নানান সুযোগ সুবিধা প্রদান করতে। ইতিমধ্যেই অনেক উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে আরো কিছু কাজ বাকি আছে যা অচিরেই শেষ হবে। ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহমুদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া, জেলা বন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী নির্বাহী কমিটির সদস্যবৃন্দ,
 স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বই  পড়া প্রকল্পটিকে সময়োপযোগী এবং ইতিবাচক উদ্যোগ হিসেবে  উপস্থিত সুধীজন স্বাগত জানান। ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর নির্মাণাধীন দৃষ্টিনন্দন প্রবেশপথ পরিদর্শন শেষে মাননীয় বিভাগীয় কমিশনার ভূয়সি প্রশংসা করেন।
 তিনি ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি চত্বরে কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন, জেলা প্রশাসক শিউলি ফুলের চারা রোপন করেন। ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত লাইব্রেরীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। লাইব্রেরি পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ডঃ মোঃ জিয়াউদ্দীন পরিদর্শন খাতায় মন্তব্য প্রদান করেন।


This News Visited : 71 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech