1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাস্টিস পার্টি ভারতের কূটনৈতিক পোস্টিংগুলোকে বাংলাদেশে নেন ফ্যামিলি পোস্টিং হিসেবে বিবেচনার সিদ্ধান্তকে গভীর মনোযোগ ও দায়িত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

দলের চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, ভাইস চেয়ারম্যান এমএম রহমাতুল্লাহ ও মহাসচিব অনক আলী হোসেন শাহেদী স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্তকে যুদ্ধ বা সামরিক সংঘাতের পূর্বাভাস হিসেবে দেখার কোনো যৌক্তিক ভিত্তি নেই।

বাংলাদেশ জাস্টিস পার্টি দৃঢ়ভাবে মনে করে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ইতিহাস, ভৌগোলিক অবস্থান, পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। কোনো উদ্বেগ বা ভুল বোঝাবুঝি সংলাপ, কূটনৈতিক প্রজ্ঞা এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে সমাধান হওয়া উচিত, উত্তেজনা বা আতঙ্কের মাধ্যমে নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখানে অবস্থানরত সকল বিদেশি কূটনীতিক, মিশন ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক এবং আন্তর্জাতিক দায়িত্ব।

জাস্টিস পার্টি সরকার, সকল রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় স্বার্থ, শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে সংযত, দায়িত্বশীল ও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করতে।


This News Visited : 64 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech