1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

প্রেস বিজ্ঞপ্তি: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুলের ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনেই এ ঘটনা ঘটানা হয়েছে। এই ঘটনায় প্রমাণ করে একটি দল আওয়ামী লীগের মতোই প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, তারা জনগণের ভোটে বিশ্বাসী নয়। তারা বিরোধী দলমত মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। 

তিনি বলেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে-পুড়িয়ে দাঁড়িপাল্লার বিজয়কে আটকে রাখা যাবে না। আমরা এ ঘটনায় নিজেদের কর্মী-সমর্থকদের ধৈর্য ধারন করতে বলেছি। আশা করছি, প্রতিপক্ষ প্রার্থী তার কর্মী-সমর্থকদের এমন নিন্দনীয় কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকেও এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এমন ঘটনা নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে পারে। তিনি এই ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হবে বলে জানান। 

উল্লেখ, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন ও পৌর এলাকার ০৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর ব্যানার-ফেস্টুন পোড়ানোর ঘটনা ঘটে। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ দাবি করছেন, প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা এমন ঘটনা ঘটিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম বলেন, বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকা থেকে স্থানীয় কর্মী-সমর্থকরা জানিয়েছে আমাদের ব্যানার ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলা হয়েছে। পরবর্তীতে আমরা সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পেরে আমাদের প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুলকে বিষয়টি অবগত করলে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং প্রশাসনের দৃষ্টিগোচরের পরামর্শ দিয়েছেন। 
 


This News Visited : 95 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech