নিজস্ব প্রতিবেদক:,
‘শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা অবধি আমাদের মেরে ফেলা হলেও আমরা একচুলও আমাদের অবস্থান থেকে সরবো না।’কয়েক দফা আলটিমেটাম দিয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে যমুনার প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন মঞ্চের কর্মী-সমর্থকরা।
ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘চারপাশে শত শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদের ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে।
আমাদেরও শেষ কথা- শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা অবধি আমাদের মেরে ফেলা হলেও আমরা একচুলও আমাদের অবস্থান থেকে সরবো না।’
এর আগে, জাতিসঙ্ঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ব্যাপারে এক ঘণ্টা সময় দেয়া হয়। বলা হয়, ‘এক ঘণ্টার মধ্যে যদি ড. মুহাম্মদ ইউনূসের তরফ থেকে কোনো বার্তা না আসে, ছাত্র-জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।’
কর্মী-সমর্থকরা এখন যমুনার সামনে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচার ও তদন্ত দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।