আজ বিকেল পাঁচটায় ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর)সভাপতি মোস্তফা জামাল হায়দারের (সাবেক মন্ত্রী) নিজ কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত করে বাংলাদেশ কল্যাণ পার্টি নবনির্বাচিত কমিটি।
স্বাক্ষাতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোঃ শামসুদ্দিন পারভেজ, মহাসচিব আবু হানিফ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নব নির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানান এ জোট নেতা। তিনি বলেন জেনারেল ইব্রাহিম এর প্রতি জাতির যে প্রত্যাশা ছিলো তা পুরুনে তিনি শুধু ব্যর্থ হননি করেছেন জাতির সাথে প্রতারনা। আমি আশা করি বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন নেতৃত্ব বর্তমান সময়ে দ্বায়িত্বশীল ভুমিকা পালন করবে।
১২ দলের সকল কার্যক্রমের সাথে একাত্বতা প্রকাশ করে বাংলাদেশ কল্যান পার্টি নতুন নেতৃত্ব।
এ এস/ এ আর