1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেছেন “বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কর্মীরা নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে”। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন,"দ্বীন কায়েমের আন্দোলনের কর্মীরা নিঃস্বার্থ ভাবে নিরলস কাজ করতে হয়"। ইসলামী আন্দোলনের কর্মীদের জান ও মাল কুরবানির মাধ্যমে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য কাজ করতে হয়। ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কর্মীরা নিঃস্বার্থ এবং আপোষহীন ভূমিকা অব্যাহত রাখবে। তিনি উপস্থিত কর্মীদের দ্বীন কায়েমের আন্দোলনে অতীতের মতো সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

শিক্ষা বৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান।

মহানগরীর অফিস ওয়ার্ডের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান। এসময় মহানগরীর সহকারী অফিস সেক্রেটারি মো. মুজিবুর রহমানসহ মহানগরীর অফিস ওয়ার্ডের সকল ইউনিট সভাপতি-সেক্রেটারি উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগরীর অফিস ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের জনশক্তি উপস্থিত ছিলেন।

‎


This News Visited : 65 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech