1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগই হবে প্রতিটি জামায়াত কর্মীর জীবনোদ্দেশ্য। আল্লাহর জমিনে সকল প্রকার জুলুমের অবসান ঘটাতে, মানবতার কল্যাণে এবং আল্লাহর হুকুমাতের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিটি জামায়াত কর্মীকে ঈমানের দাবি নিয়ে এগিয়ে আসতে হবে। নিয়মিত কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং জামাতে নামাজ আদায়ের মাধ্যমে নিজেদের জ্ঞান বৃদ্ধি ও চরিত্র গঠন করতে হবে। সালাত ভিত্তিক সমাজব্যবস্থা কায়েমের লক্ষ্যে কাজ করে যেতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রাপুর-কোতয়ালী- গেন্ডারিয়া জোন কতৃক আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সার্বক্ষনিক জিকির ও ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে প্রতিটি জামায়াত কর্মী তার ঈমানকে মজবুতির মাধ্যমে আল্লাহর সন্তোষ অর্জনের চেষ্টা চালাবেন।

সূত্রাপুর-কোতয়ালী- গেন্ডারিয়া জোন পরিচালক ও মহানগরী অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের সভাপতিত্বে এবং জোন টিম সদস্য মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আমীর মাওলানা মতিউর রহমান, সূত্রাপুর থানা আমীর দাইয়ান সালেহিন, সূত্রাপুর পূর্ব থানা আমীর নোমান শিকদার, সূত্রাপুর থানা সেক্রেটারি সুলতানুর রহমান, গেন্ডারিয়া থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বার। এছাড়াও সূত্রাপুর-কোতয়ালী- গেন্ডারিয়া জোনের সকল সাংগঠনিক থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।


This News Visited : 50 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech