1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, বাংলাদেশ কোনো ভীতু দেশ নয়। এখানে ভয় দেখালেই কোনো কাজ হবে না।

রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে আলোচনায় অংশ নেন এ ভারতীয়। সেমিনারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সে সময় এ মন্তব্য করেন।

তাকে প্রশ্ন করা হয়- দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে। বিভিন্নভাবে চাপে রাখছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? উত্তরে এম জে আকবর বলেন, ‘যারা ভয় দেখাচ্ছে তারা ভুলে যাচ্ছে বাংলাদেশ কোনো ভীতু দেশ নয়। এখানে ভয় দেখালেই কোনো কাজ হবে না।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিচ্ছেন। ১৯৭৫ পরবর্তী স্বৈরাচারের বিরুদ্ধে যে সাহসী ভূমিকা রেখেছেন সেজন্য তাকে সম্মান জানানো ও এ বিষয়ে উদযাপন করা উচিৎ। ’

এম জে আকবরের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের নির্বাচন সামনে রেখে বাংলাদেশে যুক্তরাষ্ট্র ‘আরব বসন্ত ঘটানোর চেষ্টা’ করছে- রাশিয়ার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তার মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে মোমেন বলেন, এটা তাদের (রাশিয়া) কাছে বলেন, আমরা এ বিষয়ে জানি না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর।

এ এস/ এ আর 


This News Visited : 227 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech