1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে কিনা ‘বিকালে জানা যাবে’ বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘এ বিষয়ে আওয়ামী সঙ্গে কথা হয়েছে। এখন আমদের দলের লোকজনের সঙ্গে আলোচনা করছি।’
আজ রোববার (১৭ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিকে বিকালের মধ্যে সিদ্ধান্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
কতটি আসনে জাতীয় পার্টিকে ছাড় দেয়া হ”েছ- জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে নির্দিষ্ট সংখ্যা জাতীয় পার্টিকে দিয়েছি। সবশেষ কতজনে সমঝোতা হলো, সেটা জানতে বিকাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।’
সে ক্ষেত্রে নৌকার প্রার্থী প্রত্যাহার করবেন কিনা- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘নৌকা প্রত্যাহার করতে তো হবেই। আমরা নৌকা প্রত্যাহার করে নেব।’
এর আগে গতকাল শনিবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেও সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি।
আগেরদিন শুক্রবার রাতেও বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা। ওই বৈঠকও সমঝোতা ছাড়া শেষ হয়।

আর এ /এ  এস

 


This News Visited : 146 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech