নিজস্ব প্রতিবেদক:
পৃথিবীর বহু দেশে রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছে। কিন্তু রাষ্ট্রপ্রধানের পুরো পরিবারকে হত্যা করা হয়েছে এরকম কোনো ঘটনা নেই বলে দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ।
সেদিন শুধু জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয় নাই। তার পুরো বংশকে হত্যা করা হয়েছে। শুধু বেঁচে গেছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।
শুক্রবার (০৮ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রযুক্তির কল্যাণে নারীর ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মি. ওসমান বলেন, নারীর সম্মান সমাজে অনেক উঁচুতে। আমাদের অনেক নারী আছেন যারা মনে করেন, আমি একটা মেয়ে মানুষ আমি কীভাবে পারবো এগুলো। মেয়ে বলে আপনারা পেছনে থাকবেন, আমি এই জিনিসটা মানতে পারি না। এই সমাজ ব্যবস্থা আমার কাছে খুব ঘৃণা লাগে।