1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৮৭২ জন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩। চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত ডেঙ্গুতে দেশব্যাপী প্রাণ হারিয়েছেন ২১৩ জন। প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে সবশেষ মারা যাওয়া ৫ জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। বাকি দুজনের একজন বরিশালের এবং একজন চট্টগ্রামের। এ ছাড়া নতুন আক্রান্ত ৮৭২ জনের মধ্যে ৩৫৩ জন ঢাকার দুই সিটি করপোরেশনের। পাশাপাশি ঢাকার আশপাশে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, বরিশাল বিভাগে ৮০ জন, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়। আরও জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ২ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৮ শতাংশ। বিপরীতে এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪৫ দশমিক ১ শতাংশ এবং নারী ৫৪ দশমিক ৯ শতাংশ। উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


This News Visited : 81 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech