1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

ডেস্ক রিপোর্ট: পরিবার পরিকল্পনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহযোগিতা জোরদারের লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি)-এর নবনিযুক্ত মহাপরিচালক ডা. জিন্নাত রেহানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)-এর নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ।

রোববার (৭ জুন) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ড. নূর মোহাম্মদ পিএসটিসির লক্ষ্য, কার্যক্রম এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে চলমান ও সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে মহাপরিচালককে অবহিত করেন।

তিনি বলেন, পরিবার পরিকল্পনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য ও অঙ্গীকার অভিন্ন।

সাক্ষাৎকালে সম্প্রতি পিএসটিসি ও ডিজিএফপির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়েও আলোচনা হয়। এ সমঝোতার মাধ্যমে পরিবার পরিকল্পনা ও এসআরএইচআর কার্যক্রম আরও শক্তিশালী করতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, তরুণ ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান পিএসটিসির নির্বাহী পরিচালক।

এ সময় ডা. জিন্নাত রেহানা এ সহযোগিতাকে স্বাগত জানিয়ে পরিবার পরিকল্পনা ও এসআরএইচআর খাতে পিএসটিসি এবং ডিজিএফপির চলমান উদ্যোগের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সৌজন্য সাক্ষাতের জন্য পিএসটিসির প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

 


This News Visited : 43 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech