1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

সিলেট প্রতিনিধি 
ভারতীয় চোরাই চিনিকাণ্ডে ব্যাপক সমালোচিত ও ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়নের মামলার আসামি সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ময়নুল হক ইলিয়াসি দিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেন।  স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা দিনার দক্ষিণভাগের কাশেম নগরে একটি বাড়িতে অবস্থান করছিলেন। জানতে পেরে স্থানীয়রা শুক্রবার রাতে ওই বাড়িটি ঘেরাও করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে বড়লেখা থানায় নিয়ে যায়। গত ০৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার। তিনি সিলেট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা চিনি চোরাচালানসহ নানা অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।  সাবেক পুলিশ কর্মকর্তার সহোদর হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরীর অনুসারী হিসেবে অপরাধ জগতে তার প্রচণ্ড দাপট ছিল। বিগত দিনে ভারতীয় চিনি চোরাচালানের ঘটনায় দলে নেতা-কর্মী পুলিশ প্রশাসনের কতিপয় কর্মকর্তার সঙ্গে আর্থিক লেনদেন নগরের শাহজালাল (র.) দরগাহ গেট হোটেলে হতো বলেও একাধিক সূত্রে জানা যায়।  


This News Visited : 101 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech