1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

বরিশাল জেলা প্রতিনিধি, 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলার মুলাদী সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের ওপর ছাত্রদল নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা ছাত্রশিবির। আজ (১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) এক যৌথ বিবৃতিতে বরিশাল জেলা সভাপতি মোঃ আকবর হোসেন এবং জেলা সেক্রেটারি মোঃ সাইয়্যেদ হোসেন এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "আগামী ২৩ সেপ্টেম্বর মুলাদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের সাথে মতবিনিময়ের জন্য কলেজে উপস্থিত হন। কলেজ গেইটে পৌঁছালে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বেল্লাল, কলেজ সভাপতি রিফাত মল্লিক, কলেজ সেক্রেটারি কাওছার হোসেন এবং যুবদল সভাপতি রফিক ঢালীর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ উপস্থিত হলেও প্রশাসনের সামনেই হামলাকারীরা পুনরায় ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর আক্রমণ চালায়। এ হামলায় অন্তত ১৫ জন নেতৃবৃন্দ গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রাথমিকভাবে মুলাদী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।"

নেতৃবৃন্দ বলেন, "প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে এ ধরনের ন্যক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। একইসাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
 


This News Visited : 165 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech