1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ত্যাগ অস্বীকার করার অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠন জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস’ অ্যালায়েন্স (জেআরজেএ)।

সংগঠনের সদস্য সচিব ইসরাফিল ফরাজী এক বিবৃতিতে জানান, বাগছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ‘জুলাইয়ে যখন আমরা লড়াই করেছি তখন কোনো মিডিয়া আমাদের পক্ষে ছিল না’।

এর প্রতিবাদে বিবৃতিতে বলা হয়, ‘তিনি ঢালাওভাবে এই বক্তব্য দিয়ে গণ-অভ্যুত্থানে শহিদ সাংবাদিকদের রক্তের সঙ্গে বেঈমানি করেছেন। তার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে গণ-অভ্যুত্থানের সাংবাদিক সংগঠন জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস' অ্যালায়েন্স-জেআরজেএ।’

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি শহিদ হয়েছেন সাংবাদিকরা। অথচ বাগছাসের কোনো নেতার রক্ত ঝরেনি ওই সময়ে। শত শত সাংবাদিকের ত্যাগের বিনিময়ে অর্জিত এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বাগছাস।

জেআরজেএ হুঁশিয়ারি দিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাহিদ আহসান ও বাগছাস প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা না চাইলে সাংবাদিকরা বাগছাসের সব কার্যক্রম বর্জন করবেন।


This News Visited : 146 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech