1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় বলেন, শহীদ জিয়া প্রথমে রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন একজন মেজর, একজন যোদ্ধা, একজন দেশ প্রেমিক। তিনি সময়ের প্রয়োজনে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। তার এই চিন্তা চেতনা শুধুই ছিল বাংলাদেশী জনগণের জন্য। তাই শহীদ জিয়ার সেই আদর্শ ধারণ করেই আমরা শীতার্ত মানুষদের কাছে এসেছি। 
জাতীয়তাবাদী সাইবার দলের দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি মোহাম্মদ কবিরের সভাপতিত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেয়ারা বাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা শহীদ জিয়ার আদর্শের প্রার্থীদেরকে ভোট দিয়ে স্ব স্ব এলাকার  উন্নয়নে কাজ করার সুযোগ করে দিবেন।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, মোঃ আলী, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সদস্য সীমান্ত দাস, আঃ সালাম, মোঃ নাজিম, সাবেক ঢাকা জেলা ছাত্রদল নেতা সুহৃদ দাস, কামরুল, সজল প্রমুখ।


This News Visited : 75 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech