1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, বিএনপির মতো দরখাস্ত দিয়ে রাজপথে জামায়াতে ইসলামী আন্দোলন করেনি। জামায়াতে ইসলামীর কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামীর কর্মীরা রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। আওয়ামী লীগ আমাদের ওপর যত জুলুম নির্যাতন করেছে আমরা ততই কৌশল পরিবর্তন করে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আন্দোলনের কর্মসূচি দিয়ে বিএনপি নেতাদের মতো জামায়াতে ইসলামীর নেতারা মোবাইল বন্ধ করে দেয়নি, পালিয়ে যায়নি। ফাঁসির মঞ্চে গিয়েছে তবুও দেশ ছেড়ে চলে যায়নি এবং ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেনি। শুধুমাত্র ফ্যাসিবাদের নীতি মেনে না নেওয়ার কারণে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যা করা হয়েছে। ৫ শতাধিক নেতাকর্মীকে খুন, গুম করেছে। লাখ-লাখ নেতাকর্মীকে হামলা মামলা দিয়ে জুলুম নির্যাতন চালিয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একেবারে গ্রামের ওয়ার্ড পর্যায়ের অফিস গুলোও আমাদের বন্ধ করে দিয়েছে। তবুও আমাদেরকে জনগণ থেকে এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন করা যায়নি, যাবে না। মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা আমীর এডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান।

সমাবেশে প্রধান অতিথি সাংসদ নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জামায়াতে ইসলামী মানুষের অধিকার ও নিরাপত্তা চায়। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। তিনি বলেন, দুর্নীতির শিকড় উপরে দিতে না পারলে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয়। সরকারের স্বদিচ্ছা ব্যতীত দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হবে না। এজন্য রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগাতে সরকারের স্বদিচ্ছার প্রয়োজন। 

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি মঞ্জরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানার সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান শাহীন ও মো. এনামুল হক, থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা আব্দুল কাদের ভুঁইয়া, ওমর ফারুক, সাইয়েদ যুবায়ের শান্ত, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা এনামুল হক শামীম, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম মজুমদার, শামীম হাসনাইন, মোহাম্মাদ আল-আমীন রাসেল, শরিয়ত উল্লাহ্, আব্দুল মতিন ও মোকছেদুল রুপম, থানা মজলিসে শুরা সদস্য আক্তার হোসেন, মাহবুবুর রহমান, মাওলানা রুহুল আমীন, আরিফুল ইসলাম ও ওসমান আলী প্রমুখ। এছাড়াও সমাবেশে পল্টন থানার সকল সাংগঠনিক ইউনিট দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


This News Visited : 60 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech