1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিবেদক, 

আমরা বিশ্বাস করি শিক্ষাই জাতির মেরুদন্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত । আমরা সবাই কম বেশি এই কথা উপলব্ধি করি। তাহলে এই শিক্ষা সকল ক্ষেত্রে কেন বাধ্যতামূলক নয়। সাধারণত রাষ্ট্রের কোন কর্মচারী কর্মকর্তা তাদের জন্য শিক্ষা বাধ্যতামূলক আবার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য যখন কর্মসংস্থানে যুক্ত করা হয় তার জন্য একটা নির্দিষ্ট ধাপের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকে, সেটাই যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশে জনপ্রতিনিধিদের জন্য শিক্ষা কেন বাধ্যতামূলক হবে না। এ বিষয়ে আমরা অনেকেরই মতামত গ্রহণ করেছি,  এ ক্ষেত্রে একটা অন্যতম সামাজিক সংগঠন যশোর কমিউনিটি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ ইস্রাফিল হোসেন বলেন, সাধারণত একটা ইউনিয়ন পরিষদের সচিব নিয়োগের ক্ষেত্রে শিক্ষা বাধ্যতামূলক করা হয়। কমপক্ষে একটা ধাপ তাকে অবশ্যই পাস করতে হয়। তেমনি বর্তমান প্রযুক্তি আর আধুনিক যুগে একজন জনপ্রতিনিধি হতে হলে তার জন্য কেন শিক্ষা বাধ্যতামূলক হবে না? এক্ষেত্রে তিনি আরো মতামত ব্যক্ত করেন যে, জনপ্রতিনিধিদের ক্ষেত্রে ইউনিয়ন মেম্বার এর জন্য কমপক্ষে এসএসসি অথবা সমমান এবং চেয়ারম্যান এর ক্ষেত্রে এইচএসসি অথবা সমমান আর ওয়ার্ড কাউন্সিলরের ক্ষেত্রে এইচ এস সি এবং উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র এমপির ক্ষেত্রে  ডিগ্রী অথবা অনার্স পাস বাধ্যতামূলক যোগ্যতা থাকা উচিত বলে মনে করেন। এক্ষেত্রে বর্তমান সরকারের উচিত জনপ্রতিনিধিদের জন্য একটা বাধ্যতামূলক শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত করা। দেশের উন্নয়ন সুশাসন ন্যায়-নীতি আর সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত উন্নত দেশ গড়তে হলে জনপ্রতিনিধির বাধ্যতামূলক একটা শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, এক্ষেত্রে আমাদের একটা সামাজিক সচেতনতা বৃদ্ধি করে সকলকে এ বিষয়ে সচেতন করে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এ বিষয়ে সজাগ দৃষ্টি দিতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ সুখী ও  সমৃদ্ধ হয়ে উঠবে।


This News Visited : 11 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech