1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মন‌সিংহ থে‌কে গৌরীপুর হ‌য়ে নেত্রকোণার জারিয়াগামী লোকাল ট্রেনে প্রতি‌নিয়ত ঘট‌ছে ডাকা‌তির ঘটনা। গত বুধবার ভোরে আবারও ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। এসময় ছু‌রিকাঘা‌তে আহত হ‌য়ে‌ছেন ক‌য়েকজন যাত্রী। ১০‌থে‌কে ১৫ জ‌নের এক‌টি ডাকাত দল মুখে কাপড় বেঁধে ট্রেনে উঠে দেশি অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে চলে যান। এর আগে ১ সেপ্টেম্বর রাতে একই ট্রেনে গৌরীপুর স্টেশন থে‌কে ময়মন‌সিং‌হের উ‌দ্দ্যো‌শে ছে‌ড়ে আসার প‌থে বিসকা ও শম্ভুগ‌ঞ্জের মাঝপ‌থে ট্রেনটিতেও ডাকাতির ঘটনা ঘটেছিল। একই ট্রেনে বারবার ডাকাতির ঘটনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যা‌ত্রিদের মধ্যে। রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তারা বলছেন, যে জায়গায়গু‌লো‌তে ডাকাতি হয়, সে এলাকাটির রেলপথ বাঁকানো ও দীর্ঘ দিনের পুরোনো হওয়ায় ট্রেন ১৬ কিলোমিটার গতিতে চলে। সেখানে যেকোনো মানুষ সহজে ট্রেনে উঠতে ও নামতে পারেন। এই ‘সুযোগে’ ডাকাতি হচ্ছে। রেলওয়ে সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল স্টেশন পর্যন্ত লোকাল ট্রেন নিয়মিত দিনে চারবার চলাচল করে। ট্রেনটি জারিয়া ট্রেন হিসেবেই পরিচিত। বুধবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি জারিয়ার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু স্টেশনের অদূরে ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। ডাকাত দলের সদস্যরা মুখে কাপড় বেঁধে ট্রেনে উঠে দেশি অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যান। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক যাত্রী আহত হন। এরপর ডাকাত দলের সদস্যরা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। ট্রেনের চালক আবদুল হালিম জানান, ট্রেনটি রেল সেতুতে ওঠার আগেই নির্দেশনা অনুযায়ী সাধারণত ট্রেনের গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়। আর সে সুযোগকে কাজে লাগিয়ে ডাকাত দল ট্রেনে উঠে পড়ে। ট্রেনে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে সকাল পৌনে আটটার দিকে ট্রেনটি পূর্বধলায় পৌঁছার পর ছাত্র-জনতা ডাকাতির জন্য ট্রেনের চালক ও গার্ডকে দায়ী করে ট্রেনটিকে আটকে রাখেন। পরে প্রশাসনের কর্মকর্তারা এসে ট্রেনটি ছাড়ার ব্যবস্থা করে। ওই রেলপথে লোকাল ট্রেনটিকে প্রায়ই ডাকাত দলের কবলে পড়তে হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। যা‌ত্রিদের অ‌ভি‌যোগ ট্রেনের ভিত‌রে কোন আ‌লো ও নিরাপত্তা ব‌্যবস্থা নাই। রা‌তের বেলায় ওই ট্রেনের যা‌ত্রিরা চরম নিরাপত্তাহীনতায় ভু‌গেন। ময়মনসিংহ রেলওয়ে পরিবহন পরিদর্শক মো. শাহীনুর ইসলাম বলেন, ওই এলাকাটিতে বাঁকানো ও পু‌রো লাইনটা পুরোনো হওয়ার কারণে অনেক দিন ধরে ট্রেন চলাচলের ক্ষেত্রে ১৬ কিলোমিটার গতি নির্ধারণ করে দেওয়া আছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ সুপারসহ অন্যান্য দপ্তরে বার্তা পাঠিয়েছেন। তিনি আরও বলেন, ‘পুলিশ ব্যবস্থা না নেওয়ায় তাঁরা (ডাকাতেরা) সুযোগ পাচ্ছেন। এখনো তো প্রশাসন ইনঅ্যাকটিভ। আমরা সিভিলিয়ানরা কি করতে পারি, যাত্রী যেমন, আমরাও তেমন।’ তিনি মনে করেন, ঘটনাগুলো ঘটছে সন্ধ্যা বা অন্ধকারাচ্ছন্ন সময়গুলোতে। প্রশাসন কয়েক দিন টহল দিলে হয়তো এমনটি আর হবে না।


This News Visited : 75 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech