রায়হান আহমেদ, ময়মনসিংহ: ২৮শে জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন' উপলক্ষে সাংবাদিকগণের ওরিয়েন্টেশন কর্মশালা ২৩শে জুন মঙ্গলবার ময়মনসিংহ সিভিল সার্জন এর কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে । সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের সকল নির্ধারিত স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬–১১ মাস বয়সী শিশু একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আইইউ)। ১২–৫৯ মাস বয়সী শিশু একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আইইউ)।