1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

বগুড়া প্রতিনিধি
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেন উন্নীতকরণ প্রকল্পের অধীনে অধিগ্রহণ করা জায়গার জন্য টাকা দিয়েছে সরকার। কিন্তুর এরপরও জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে স্থায়ী স্থাপনা। দখলদারদের দাবি যেহেতু সরকার জায়গা ফাঁকা রেখেছে, সেখানে তাদের অধিকার রয়েছে। 
বগুড়ার শেরপুরের বাসস্ট্যান্ডে মহাসড়কের ফলপট্টি এলাকায় এসব জায়গা অধিগ্রহণ করা হয়েছে।  
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পূর্ব অংশে ফলপট্টি এলাকায় কাজ করছেন কিছু শ্রমিক। তারা ইট দিয়ে কিছু ঘর নির্মাণ করছেন। তাঁরা জানান বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট, সোহানুর রহমান, হাফিজুর রহমান ও নূর জাহান বেগম তাঁদের এ কাজ করতে বলেছেন।  তবে তাদের স্থাপনা তৈরিকে অবৈধ বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।  স্থানীয় তাজমিলুর রহমান তুহিন বলেন, ‘মহাসড়ক প্রশস্ত করার জন্য সরকার তাদের জায়গা ও স্থাপনা অধিগ্রহণ করেছে। এর জন্য তারা নিয়ম অনুযায়ী টাকাও নিয়েছে। এখন প্রভাব বিস্তার করে তারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করছে।’  আব্দুল গফুর মিলন বলেন, ‘এর আগেও তারা জায়গা দখল করার চেষ্টা করেছিল। আমরা স্থানীয় জনগণের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিলাম। এর প্রেক্ষিতে শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে ফায়ার হাইড্রেন্ড তৈরি করার কথা বলেছিলেন। কিন্তু দেশের বর্তমান অবস্থার সুযোগ নিয়ে প্রভাবশালী ব্যক্তিরা ওই জায়গায় স্থাপনা তৈরি করছে।’  সরকারের কাছ থেকে টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন হাফিজুর রহমান। তিনি বলেন, ‘আমরা জায়গা ও স্থাপনার জন্য সরকারের কাছ থেকে টাকা পেয়েছি। যেহেতু সরকার কিছু জায়গা ফাঁকা রেখেছে, আমরা সেটা ব্যবহার করছি। সরকার চাইলে আমরা চলে যাব।’ বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু বলেন, ‘আমি এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো টাকা পাইনি। তা ছাড়া এখন আমি আমার জায়গায় ঘর তৈরি করছি।’  শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী বলেন, ‘সরকারি জায়গা দখল করার কোনো সুযোগ নেই। ওই জায়গাটি দখল মুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। অবিলম্বে তা কার্যকর করা হবে।’
এআর/ভিওডি


This News Visited : 88 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech