1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

পাকিস্তানের ফার্স্ট বোলার ও সাবেক কিংবদন্তি শহিদ আফ্রিদির জামাতা শাহিন আফ্রিদি কি পাকিস্তানের খাইবার-পাকতুনখাওয়া পুলিশে যোগ দিয়েছেন? প্রশ্নটি ওঠার কারণ, তাকে ওই প্রদেশের পুলিশের পোশাকে দেখা গেছে।

 

জানা গেছে, তিনি পুলিশে যোগ দেননি, তবে খাইবার পাকতুনখাওয়া পুলিশ জনসাধারণের মধ্যে তাদের 'সফট ইমেজ' বাড়ানোর জন্য শাহিন শাহ আফ্রিদিকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে।

এ উপলক্ষে কেপি পুলিশ সোমবার শাহিন শাহ আফ্রিদির সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় কেপি আইজি মোয়াজ্জেম জাহ আনসারি পাকিস্তানি এই পেসারকে সম্মানসূচক ডিএসপি ব্যাজ পরিয়ে দেন।

সোমবারই প্রথমবারের মতো আফ্রিদিকে পুলিশের পোশাকে দেখা যায়।
অনুষ্ঠানে বক্তৃতাকালে আফ্রিদি বলেন, কেপি পুলিশের শুভেচ্ছা দূত হতে পারাটা তার জন্য সম্মানের বিষয়।

এসময় তিনি বলেন, তার বাবাও পুলিশে ছিলেন। তার ভাই এখনো এই বিভাগে কাজ করেন।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল


This News Visited : 152 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech