1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। ২৫৭ রানে এগিয়ে আছে তারা। ভারতের প্রথম ইনিংসে ৪১৬ রানের জবাবে রোববার ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৮৪ রানে। ১৩২ রানে এগিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসের ভারতের স্কোর ১২৫-৩। সার্বিকভাবে ভারত ২৫৭ রানে এগিয়ে রয়েছে। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পুজারা (৫০) এবং ঋষভ পন্থ (৩০)। ফের বড় রান করতে ব্যর্থ বিরাট কোহলি (২০)।

 

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই জেমস অ্যান্ডারসন ফিরিয়ে দেন শুভমন গিলকে। একই ভুল দু’বার করলেন শুভমন। বল ট্র্যাকারে দেখা গেল, প্রথম ইনিংসে যে ভাবে আউট হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসেও ঠিক সে ভাবেই। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দেয়ার স্বভাব গেল না। দ্বিতীয় উইকেটে লম্বা জুটি গড়ার চেষ্টা করছিলেন হনুমা বিহারি এবং চেতেশ্বর পুজারা। চা-বিরতির আগে এবং পরে মিলিয়ে ঘণ্টা খানেক ক্রিজ কামড়ে পড়েছিলেন। তবে বিহারিও সেই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ফিরে গেলেন।

নামলেন কোহলি। প্রথম থেকেই তাকে দেখে মনে হচ্ছিল উইকেটে পড়ে থাকার জন্যই এসেছেন। অফস্টাম্পের বাইরের বলে পারতপক্ষে সাড়া দিচ্ছিলেন না। অহেতুক কভার ড্রাইভ বা স্ট্রেট ড্রাইভ করতে যাওয়ার কোনো মনোভাবই ছিল না। কোহলির আউট হওয়া নিতান্তই দুর্ভাগ্যের। বেন স্টোকসের বল পিচে পড়ে আচমকাই লাফিয়ে উঠল। কোহলি বুঝতে পারেননি। বল তার গ্লাভস ছুঁয়ে উইকেটকিপার বিলিংসের হাতে গিয়েছিল। বিলিংস সেই ক্যাচ ধরতে পারেননি। তবে পাশে থাকা জো রুট কোনো মতে এক হাত বাড়িয়ে ক্যাচ ধরে নেন।

তৃতীয় দিনের শুরুতে কিছুটা চিন্তা নিয়েই নেমেছিল ভারত। রুটকে তুলে নিলেও ক্রিজে ছিলেন স্টোকস এবং জনি বেয়ারস্টো। নিজের দিনে যে কেউ একার হাতে খেলার গতিপ্রকৃতি পাল্টে দিতে পারেন। সেটাই হল বেয়ারস্টোর হাত ধরে। ইংরেজ ব্যাটার নিউজিল্যান্ড সিরিজ থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে শতরান করার ভারতের বিরুদ্ধেও তার ব্যাট থেকে তিন অঙ্কের রান পাওয়া গেল। সেটা এল ভারতীয় বোলারদের উপর দাপট দেখিয়েই।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে যতটা আক্রমণাত্মক খেলেছিলেন, ভারতের বিরুদ্ধে সেভাবে দাপট দেখাতে পারছিলেন না বেয়ারস্টো। রান করতে সময় নিচ্ছিলেন। বেয়ারস্টো বিপক্ষের এই মুহূর্তে সেরা ছন্দে থাকা ক্রিকেটার। স্লিপ থেকে ক্রমাগত তাঁকে স্লেজিং করে যাচ্ছিলেন কোহলী। এক বার দু’জনে তর্কাতর্কিতেও জড়ান। আম্পায়ার এসে দু’জনকে আলাদা করেন। সেই রাগেই কিনা জানা নেই, বেয়ারস্টো এর পর রুদ্রমূর্তি ধারণ করলেন। যে ভারতীয় বোলারদের এতক্ষণ তিনি সমঝে খেলছিলেন, তাদেরকেই অবলীলায় পাঠাতে থাকলেন বাউন্ডারির বাইরে। প্রথম ৫০ এসেছিল ৮১ বলে। পরের ৫০ করলেন ৩৮ বলে।

 

মারকুটে এই ব্যাটারকে শেষ পর্যন্ত ফেরালেন মহম্মদ শামি। স্লিপে সেই কোহলীর হাতেই ক্যাচ দিলেন বেয়ারস্টো। তবে তার আগেই ফিল্ডিংয়ের খারাপ নিদর্শন দেখা গেল ভারতীয় দলে। স্টোকস মাত্র ২৫ করে ফিরলেও, অনেক আগেই তাকে ফেরানো যেত। প্রথম শামির বলে তাঁর লোপ্পা ক্যাচ ফেলেন শার্দূল। কিছুক্ষণ পরেই বুমরা আপাত-নিরীহ একটি ক্যাচ ফেলে দেন। পরের বলেই একই শট মারেন স্টোকস। এ বার বাঁ দিকে ঝাঁপিয়ে বুমরার ক্যাচ নিতে ভুল হয়নি। বেয়ারস্টো ফেরার পর স্যাম বিলিংস লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সিরাজের বলে তিনি ফিরতেই ইংল্যান্ডের ইনিংস মুড়িয়ে যায়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


This News Visited : 161 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech