1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

লাইফস্টাইল ডেস্ক : এখন বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। সঙ্গে ঘরে ঘরেও নানা স্বাদে রান্না হচ্ছে ইলিশ। অনেক ভাবেই ইলিশ রান্না করা গেলেও আজ স্বাদে নিয়ে আসুন পরিবর্তন। তাই ছুটির দিনে রান্না করতে পারেন ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্না করাও খুবই সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ইলিশ পোলাও রান্নার রেসিপিটি-

উপকরণ: ইলিশ মাছ সাত-আট টুকরা, চাল তিন কাপ, বেরেস্তা এক কাপ, গোল মরিচ বাটা এক চা চামচ বা স্বাদমতো, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া ও জিরা গুঁড়া এক চা চামচ, টক দই আধা কাপ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা দেড় চা চামচ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি এক চা চামচ, ঘিঈক চা চামচ, দুধ এক কাপ, লেবুর রসঈক টেবিল চামচ, এলাচ দুই থেকে তিন টেবিল চামচ, দারুচিনি এক থেকে দুই টেকিল চামচ, তেজপাতা এক থেকে দুই টেবিল চামচ, মরিচ তিন থেকটি চার টেবিল চামচ, তেল পরিমাণ মতো।

প্রণালী: ইলিশ মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে নিন। একটি বাটিতে টক দই, আধা কাপ বেরেস্তা, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, গোল মরিচ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মাছগুলো দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখুন। আধা ঘণ্টা পর একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে মেরিনেট করা মাছ ঢেলে দিয়ে হালকা আঁচে রান্না করুন। এই সময় গোল মরিচ বাটা ও অল্প কিছু পেঁয়াজ ও আধা চা চামচ চিনি দিয়ে দিন। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। মাছগুলো মাখা মাখা হয়ে আসলে চুলা বন্ধ করে দিন।

এবার আলাদা পাত্রে পরিমাণ মতো তেল গরম করে সব মশলা আধা চা চামচ করে এবং আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, বাকি পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিন। এরপর আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি ও দুধ দিয়ে দিন। দুধের জন্য পানির পরিমাণ কম দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ, লেবুর রস, এক চা চামচ ঘি, আধা চা চামচ চিনি দিয়ে ঢেকে রাখুন। পোলাও রান্না হয়ে গেলে উপরে মাছ, ঝোল ও বাকি বেরেস্তা ছড়িয়ে ঢেকে কিছুক্ষণ দমে দিয়ে নামিয়ে নিন। ব্যাস, এবার পরিবেশন করুন গরম গরম ইলিশ পোলাও।

 


This News Visited : 272 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech