1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডোমিনিকার উইন্ডসর পার্কে বাংলাদশের ব্যাটসম্যানরা যখন উইকেটের মিছিল নিয়ে আত্মহুতি দিচ্ছে সেখানে ব্যতিক্রম ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে ক্রিজে এসে ছিলেন শেষ পর্যন্ত। গড়লেন টি-টোয়েন্টি ক্রিকেটে এক বিরল কীর্তি। যাতে শুধু সাকিবেরই নাম।

 

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে দুই হাজার রান অতিক্রম করেন সাকিব। এ ছাড়া বল হাতে আগেই ১০০ উইকেট অতিক্রম করেছিলেন। বিশ্ব ক্রিকেটে একমাত্র সাকিবই দুই হাজার রানের পাশাপাশি শতউইকেট নিতে পেরেছেন।

এদিকে উইন্ডিজের বিপক্ষে দলকে জেতাতে পারেননি। তবে সাকিবের ব্যাটেই ম্যাচে যা একটু লড়াই করেছে বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে।

এর আগে বল হাতেও একটি উইকেট নেন সাকিব। সবমিলিয়ে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এখন ২০০৫ রান, উইকেট ১২০টি।

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের এই অনন্য ডাবলের সবচেয়ে কাছাকাছি ছিলেন মোহাম্মদ হাফিজ। ২৫১৪ রানের সাথে ৬১টি উইকেট নিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের প্রফেসর। এ বছরের শুরুতেই অবসর নিয়েছেন তিনি, ফলে সাকিবকে ছোঁয়ার প্রশ্নই উঠছে না।


This News Visited : 141 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech