1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

ফরিদপুরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপের আঘাতে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌণে ১২ টার দিকে ফরিদপুরের এসএমএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সবুজ শহরের বায়তুল আমান
মহল্লার জনৈক শহিদুল্লাহর বড় ছেলে। তিনি ইন্টারনেট ব্যবসা করতেন।

বিএসএমএমসি হাসপাতালের ২৫তম ব্যাচের ইন্টার্নি চিকিৎসক ডা. মিজান জানান, রাত ১১টার দিকে সবুজকে মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তার বা হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ধারাল কোপের আঘাতে। এছাড়া তার মাথা ও ডান হাতসহ সারা শরীরে ধারালো কোপের চিহ্ন ছিল।

তিনি জানান, আহত সবুজকে অপারেশন থিয়েটারে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পাঠানোর প্রস্তুতি চলছিল। কিন্তু এরইমাঝে রাত ১১টা ৪০ মিনিটের দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আমরা তার শরীরে রক্ত পুশ করার জন্য কোনো শিরা পাওয়া যাচ্ছিল না বলে ডা. মিজান জানান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল জানান, রাতে বায়তুল আমান এলাকায় সন্ত্রাসীরা সবুজকে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে তিনি সহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন হাসপাতালে যান। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। জড়িতদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


This News Visited : 116 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech