1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

মনছুর আলম, পাবনা: দেশের অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনা-এর আয়োজনে গীতিকবি রজনীকান্ত সেনের ১১৬তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘গান, কবিতা ও আলোচনায় রজনীকান্ত সেন স্মরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাবনা শহরের সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় উত্তরণ পাবনার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি, কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার উপদেষ্টা রোটারিয়ান আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি কবি ও সংগঠক মানিক মজুমদার, কবি ও নদী গবেষক ড. মনসুর আলম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক সুমন আলী, প্রফেসর জামাল উদ্দিন এবং জাসাস পাবনা জেলা শাখার সদস্য সচিব রোটারিয়ান আব্দুল মান্নান ভূঁইয়া।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মফিজ উদ্দিন বিশ্বাস, কবি শাহনাজ পারভীন, কণ্ঠশিল্পী কে. এম. শামসুদ্দিন, লিটন গাইন, সাহিত্যানুরাগী জহুরুল ইসলাম, কণ্ঠশিল্পী  জাহাঙ্গীর আলম, কবি ও বাচিকশিল্পী সাইফুল কামাল, সৈয়দ রেজাউল করিম, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক কবি এটিএম ফজলুল করিম, যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, হাবিবুর রহমান স্বপন, দেলোয়ার হোসেন দিলু, আব্দুল হাই এবং শিশু আবৃত্তিশিল্পী মোছা. জান্নাত ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণআন্দোলনে নিহত এবং প্রয়াত সাংস্কৃতিক কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে গীতিকবি রজনীকান্ত সেনের জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সংগীতে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

পরে রজনীকান্ত সেনের রচিত কবিতা আবৃত্তি, কবিকে নিবেদিত কবিতা পাঠ এবং তাঁর রচিত গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


This News Visited : 23 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech