1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

মনছুর আলম, পাবনা: পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পাবনায় সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পাবনা প্রেসক্লাবের সদস্যসহ শতাধিক সাংবাদিক অংশ নেন।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সিনিয়র সহ-সভাপতি সিফাত রহমান সনম, একুশে টেলিভিশনের রাজিউর রহমান রুমি, আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক হামিদ খান, দৈনিক প্রথম আলোর সরোয়ার উল্লাস, এটিএন নিউজের রিজভী জয় এবং ক্যামেরা জার্নালিস্ট সংগঠনের সভাপতি রিপন।

বক্তারা বলেন, জহুরুল ইসলামকে নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভিডিও ছড়িয়ে পাবনা প্রেসক্লাব ও মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে আখতারুজ্জামান আখতার অবিলম্বে ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে পাবনা প্রেসক্লাবকে নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে পাবনা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, একটি চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতায় জহুরুল ইসলামকে নিয়ে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে পাবনা ডিবির ওসি রাশেদুল ইসলামকে প্রত্যাহার ও শাস্তির আওতায় আনা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


This News Visited : 29 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech