1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপো বিস্ফোরণের এক মাস পর আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০ জনে।

সোমবার বিকেল ৪টার দিকে ডিপোর টিনশেড থেকে লাশটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, বিএম ডিপোর ভেতরে পরিষ্কার করতে গিয়ে একজনের লাশ পাওয়া গেছে। টিন শেডের ভেতর থেকে শরীরের পুড়ে যাওয়া বিভিন্ন অঙ্গ, প্রত্যঙ্গ ছাড়াও মাথার খুলি পাওয়া গেছে। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, হাসপাতালে শুধু দেহের অংশবিশেষ এসেছে। এগুলো পুড়ে যাওয়া লাশের কয়েকটি টুকরো। এখানে ঠিক কতজনের দেহের অংশ রয়েছে তা ডিএনএ পরীক্ষা ছাড়া বলা যাবে না। এগুলো হিমাগারে সংরক্ষণ করে রাখা হয়েছে।

 

উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণ ঘটে। এতে প্রথম ৪১ জনের লাশ উদ্ধার করা হয়। পরে ১৩ জুন পর্যন্ত ৪৯ জন নিহতের কথা নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ১০ জনই ফায়ার সার্ভিসের কর্মী।


This News Visited : 140 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech