1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

খাগড়াছড়ি প্রতিনিধি 
খাগড়াছড়ির রামগড়ে নারীকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রামগড়ের নাকাপা থেকে ধর্ষণের অভিযোগে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মুক্তা ধর। গ্রেফতাররা হলেন- মো. ইউসুপ, মো. রানা ও ফয়সাল।  বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, গত ২২ আগস্ট রাতে নাকাপা এলাকায় ধর্ষকেরা এক নারী ও তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে যায়। এ সময় মেয়ে দৌড়ে পালালেও ধর্ষকরা ওই নারীকে গণধর্ষণ করে। পরে মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করা হয়। পাশাপাশি ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন পাহাড়ি সংগঠন। পরে অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার। গ্রেফতারকৃতদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। 
এআর/ভিওডি


This News Visited : 101 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech