1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

সিরাজগঞ্জ প্রতিনিধি    
সিরাজগঞ্জে দোকান কর্মচারী শামীম হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ আদেশ দেন। আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর ২ নম্বর গলি এলাকার সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ, ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদের ছেলে নাহিদ ও একই মহল্লার আলম সেখের ছেলে আব্দুল মমিন। এছাড়াও মামলার অন্য আসামি উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের জুড়ান প্রামাণিকের ছেলে রিপনকে বেকসুর খালাসের আদেশ দেন আদালত। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সকাল ১০টার দিকে অর্ডারের মালামাল সরবরাহ ও বাকি টাকা সংগ্রহ করতে সিরাজগঞ্জ শহর হতে আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম উল্লাপাড়া বাজারের বিভিন্ন দোকানে যান। রাত পৌনে ১০টার দিকে আলাউদ্দিন স্টোরের মালিকের ছেলে রুহুল আমিনের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয়। এরপর শামীম কারো সঙ্গে আর যোগাযোগ করেনি। পরে আলাউদ্দিন স্টোর ও শামীমের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন রাত পৌনে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের একটি ফাঁকা মাঠের মধ্যে শামীমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
এআর/ভিওডি 


This News Visited : 97 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech