1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

চাঁদপুর প্রতিনিধি 
টানা বৃষ্টিতে কোনো কিছু বুঝে ওঠার আগেই ভেসে গেছে বিল্লাল হোসেনের ৪০টি পুকুরের সব মাছ। তিনি চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেসার্স খান মৎস্য হ্যাচারির কর্ণধার। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। শনিবার দুপুরে এই প্রতিবেদককে এসব কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিল্লাল হোসেন খান। বন্যার পূর্ব প্রস্তুতি রাখলেও এভাবে যেসব মাছ চোখের সামনে ভেসে যাবে তা তিনি কল্পনাও করতে পারেননি। স্থানীয়রা জানান, বৃষ্টি দেখে লোকজন নিয়ে পুকুরের চারপাশে জাল দিয়ে বেড়া দিচ্ছিলেন বিল্লাল হোসেন খান। কিন্তু বৃষ্টির মাত্রা এতই বেশি ছিল যে তার ৩৫-৪০টি পুকুরের সবগুলো বেড়া দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। চোখের সামনে দেশীয় প্রজাতির ৮-১০ কেজি ওজনের বড় বড় মাছগুলো সব বেরিয়ে যাচ্ছে দেখে কলিজাটা হুঁ হুঁ করে সবাই কেঁদে উঠছিল। এ বিষয়ে মেসার্স খান মৎস্য হ্যাচারির কর্ণধার বিল্লাল হোসেন খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সব পুকুর মিলিয়ে আয়তন হবে প্রায় ৬০ একর। ঢালাও বৃষ্টিতে পুকুরগুলো সব ভেসে যাওয়ায় প্রায় ৪০ লাখ টাকার মতো তার ক্ষতি হয়েছে। এখন ঘুরে দাঁড়াতে মৎস্য বিভাগের কাছে ক্ষতি পূরণ চাচ্ছি। বিল্লাল হোসেন খান আরও বলেন, আমার হ্যাচারির দেশীয় প্রজাতির রুই, মৃগেল, পাংগাস, তেলাপিয়াসহ বিভিন্ন জাতের মা মাছ বাবা মাছ থেকে রেণু পোনা উৎপাদন করি। যা জেলা সদর ছাড়াও আশপাশের উপজেলাগুলোতেও মৎস্য চাষিদের কাছে ব্যাপক চাহিদা রাখে। এখন আমার এই অপূরণীয় ক্ষতি পুরো জেলায় মাছের চাহিদা মিটাতে প্রভাব ফেলবে।


This News Visited : 109 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech