1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

কুষ্টিয়া প্রতিনিধি    
 খালের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে দুটি স্লুইসগেট নির্মাণ করা হয়। তবে সেই স্লুইসগেট বন্ধ করে মাছ চাষ করছেন কতিপয় প্রভাবশালী। ফলে কয়েক দিনের টানা বৃষ্টিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ও জগন্নাথপুর ইউনিয়নের ১০টি মাঠের প্রায় এক হাজার ৫০০ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ফসলের মাঠ থেকে দ্রুত পানি অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা। বৃহস্পতিবার  সকালে উপজেলা পরিষদ চত্বরের প্রবেশপথে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
মানববন্ধনে কৃষক শাজাহান প্রামাণিক, রাসেল, মোহাম্মদ আলী ও আবু বক্কার বলেন, জগন্নাথপুর ইউনিয়নের এদ্রাকপুর ফকির তলা-মহেন্দ্রপুর-জোতপাড়া খাল দিয়ে মাঠের পানি পদ্মা নদীতে গিয়ে পড়ে। পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে দুটি স্লুইসগেট নির্মাণ করে সরকার। কিন্তু কতিপয় প্রভাবশালী ব্যক্তি গেট বন্ধ করে এবং খালের বিভিন্ন অংশে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এতে পানি প্রবাহ বন্ধ হওয়ায় অন্তত ১০টি মাঠের এক হাজার ৫০০ হেক্টর জমি প্লাবিত হয়েছে। দ্রুত পানি অপসারণ না করা গেলে কয়েক কোটি টাকার ধান, সবজিসহ বিভিন্ন ফসলাদি নষ্ট হয়ে যাবে। তারা দ্রুত পানি অপসারণের দাবি জানান। জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী শেখ বলেন, স্লুইসগেট বন্ধ করে এবং খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় ফসলি জমি ও ঘরবাড়িতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে এলাকায় ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে। পানি অপসারণের জন্য ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে ফসলের ক্ষেত, শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জনপ্রতিনিধি, কৃষকসহ সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে।
 


This News Visited : 82 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech