1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

১৪ জুলাই মঙ্গলবার থেকে পর্যটন শুরু হচ্ছে কাশ্মীরে। তবে আপাতত শুধুমাত্র বিমানযোগেই যাওয়া যাবে সেখানে। ট্রেনে বা সড়কপথে কাশ্মীরে ঢোকার রাস্তা এখনও বন্ধ রাখা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই জম্মু-কাশ্মীরে পর্যটকদের জন্য দরজা খুলছে বলে জানানো হয়েছে।

 

জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জম্মু এবং কাশ্মীরে যাঁরা বাইরে থেকে আসতে চান, তাঁদের জন্য আংশিক ভাবে এখানকার দরজা খুলে দেওয়া হচ্ছে। যে সমস্ত পর্যটকরা বিমানযোগে আসবেন, শুধু তাঁরাই আপাতত এখানে আসতে পারবেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখানে আগত পর্যটক ও তাঁদের পরিষেবা দেওয়ার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের সবাইকেই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।ধাপে ধাপে এই কেন্দ্রশাসিত অঞ্চল পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে জারি করা বিবৃতিতে আরো বলা হয়েছে, যে পর্যটকরা জম্মু-কাশ্মীরে আসবেন, তাঁরা ঠিক কতদিনের জন্য আসছেন তা জানাতে হবে। অনলাইনে আগে থেকে ঠিক ততদিনের জন্য হোটেল, হাউসবোট বা গেস্টহাউস বুকিং সেরে ফেলতে হবে। পর্যটকরা যে হোটেল বুকিং করেই এসেছেন, তার প্রমাণ এয়ারপোর্টে এসেই দেখাতে হবে।

সেখানে আরো বলা হয়, সমস্ত পর্যটকদের অবশ্য রিটার্ন টিকিট কেটে আসতে হবে। এয়ারপোর্টেই সমস্ত পর্যটকদের বাধ্যতামূলক ভাবে আরটি-পিসিআর স্ক্যানিং করতে হবে। যতক্ষণ না করোনা পরীক্ষার ফল আসছে, ততক্ষণ হোটেলের ঘরেই থাকতে হবে পর্যটকদের। ফল নেগেটিভ এলে তবেই বাইরে ঘুরতে বেরোতে পারবেন তাঁরা। এই বিষয়ে এয়ারপোর্টে একটা ফর্মে সই করতে হবে পর্যটকদের। কাশ্মীরে আসার ২৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, কোনও পর্যটক কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে করে নিয়ে এলেও কাশ্মীরে এসে তাঁদের আবার পরীক্ষা করাতেই হবে। তবে হোটেলে তাঁদের আইসোলেশনে থাকার প্রয়োজন পড়বে না। কোনও পর্যটকের করোনা পরীক্ষার ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে চিকিত্‍সার জন্য পাঠানো হবে। হোটেল বা ট্র্যভেল এজেন্সির মাধ্যমে ক্যাব বা অন্য ট্র্যান্সপোর্ট সার্ভিস আগে থেকে বুক করে রাখতে হবে। সূত্র: এই সময়


This News Visited : 213 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech